দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর-৬ আসনের চার উপজেলা—বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরের অংশগ্রহণে শুরু হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তৃণমূল থেকেই যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়—এটাই আমাদের প্রত্যাশা। তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা এবং প্রধান অতিথির সহধর্মিণী চিকিৎসক ডা. শরিফা করিম স্বর্ণা।
এ ছাড়া বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ফুটবল দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও বাড়বে। পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
এমএস/